March 24, 2026, 4:21 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিএইচপি কুরানের আলোর প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে গোয়াইনঘাটের হাফিজ আখতার; উপজেলা পরিষদের অভিনন্দন

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনের আলোয় উজ্জ্বল করেছে গোয়াইনঘাটসহ গোটা সিলেটের মাটিকে ক্ষুদে প্রতিভা হাফিজ আখতারুল ইসলাম।দেশের সাড়া জাগানো এনটিভিতে প্রকাশিত পি.এইচ.পি কুরআনের আলো ২০২০-এর মঞ্চে সুপারফোর গ্রান্ড-ফিনালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাফিজ আখতারুল ইসলাম ২য় স্থান অর্জন করে দেশের মানচিত্রে গোয়াইনঘাটের নাম ফুটিয়ে তুলেছে। সে সিলেটের ফরিদাবাদ মাদরাসার ছাত্র, সেখান থেকেই পিএইচপি কুরানের আলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তার এই কৃতিত্বে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ তাকে অভিনন্দন জনিয়েছেন। তারা বলেন, কুরানের আলোয় আলোকিত করে দেশের মানচিত্রে গোয়াইনঘাটের মান উঁচু করেছে এই ক্ষুদে শিশু। এভাবে প্রতিটি ক্ষেত্রে গোয়াইনঘাটের নাম সর্বত্রে ছড়িয়ে দিতে উপজেলার প্রতিটি অঞ্চলে আখতারুল ইসলাম জন্ম নিতে হবে। এভাবে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ফরিদাবাদ মাদরাসার শিক্ষক মণ্ডলীদের ধন্যবাদ জানাই, তাদেরই পরিশ্রমের ফল এসব। এরকম প্রতিষ্ঠান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য এরকম শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। তারাই আমাদের সন্তানদের কাজে লাগায়।
প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর