March 23, 2026, 7:15 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামালপুরে মুজিব ভক্ত মো: সাইদুর রহমান প্রতি বছরে বঙ্গবন্ধুকে ভালোবেসে কোরআন খতম দিচ্ছে

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে প্রত্যন্ত গ্রামে মুজিব ভক্ত কোরআনের হাফেজ মো: সাইদুর রহমান নামে এক মসজিদের ইমাম প্রতি বছর পবিত্র রমজান মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে কোরআন খতম দিয়ে আসছেন ।জামালপুর জেলার সদর উপজেলার বেড়াপাথালিয়া এলাকার বাসিন্দা হাফেজ মো: সাইদুর রহমান ছোট বেলা থেকেই মুজিব ভক্ত।তার দুইটি ছেলে ও একটি মেয়ে ছোট একটি সংসার। তার মুখে সব সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। কোরআনে হাফেজ হবার পর থেকেই প্রতি বছর পবিত্র রমজান মাসের ২৭রমজনের দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নামে কোরআন খতম দিয়ে আসছেন। হাফেজ মো: সাইদুর রহমান বলেন, আমি যতোদিন বেঁচে আছি বঙ্গবন্ধুকে ভালোবেসে ও তার পরিবারের নামে প্রতিবছর কোরআন খতম দিয়ে যাবো। তার বিনিময়ে আমি কিছু চাই না ।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর