April 13, 2026, 9:04 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজারহাটে ইউএনও’র সাহসী পদক্ষেপে ভেস্তে গেল মানবিক সহায়তা কার্ডে স্বজনপ্রীতির তালিকা

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে, করোনা ভাইরাস সংক্রমণে দেশ ব্যাপি কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্হ প্রায় ৫০ লক্ষ পরিবারের মাঝে আড়াই হাজার টাকা করে নগত মানবিক সহায়তা কার্ডের উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
গত সপ্তাহে মানবিক সহায়তা কার্ডের উদ্ধোধনের পর রাজারহাট উপজেলার জনপ্রতিনিধিরা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে একাধিক সরকারি সুবিধা ভোগী ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৮০৯৮ জনেরএকটি স্বজনপ্রীতির তালিকার প্রেরন করেন।
উক্ত তালিকার স্বচ্ছতা নিশ্চিত করনের লক্ষে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন তার ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন। তালিকা প্রকাশের পর জনসাধারনের মাঝে সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে তদন্ত করে জানা যায়, রাজারহাটের জনপ্রতিনিধিরা তাদের ছেলে, মেয়ে, ভাই, বোন, শশুর-শাশুরী, চাকুরীজিবী সহ একাধিক বিত্তবান আত্বীয়স্বজনের নাম অন্তর্ভুক্ত করেছেন তালিকায়, এমনকি নিজের স্ত্রীর নাম ও নিজস্ব মোবাইল নম্বরও তালিকায় অনর্ভুক্ত করেছেন।
রাজারহাট ইউপির ৩নং ওয়ার্ড সদস্য শাহ আলম তার স্ত্রীর নাম ও নিজ্স্ব মোবাইল নম্বর অসহায় দুঃস্হদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
৪নং ওয়ার্ড সদস্য মনির হোসেন তার ছেলে, মেয়ে, ভাই, বোন, ভাইয়ের স্ত্রীর, নাম, এবং অনেক উচ্চবিত্তের নাম দুঃস্হদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
চাকিরপশার ৬ নং ওয়ার্ড সদস্য তার নিজের ছেলের নাম দিয়েছেন, সুকদের ইউপি সদস্য আমিনুল দুঃস্হের তালিকায় তার নিজস্ব মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করেছেন, যাতে ওই দুঃস্হদের  টাকা বিকাশের মাধ্যমে  নিজের একাউন্টে চলে আসে।
রাজারহাট উপজেলার অনেক জনপ্রতিনিধি কৌশলে মানবিক সহায়তা কার্ডের টাকা হাতিয়ে নিতে প্রতিটি ইউনিয়ন/ওয়ার্ডে বিত্তবান আত্বীয় স্বজনের নাম অন্তর্ভুক্ত করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন মহোদয় বলেন- প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড (২৫০০/টাকা) এর খসড়া তালিকা ফেসবুকে প্রকাশ করার উদ্দেশ্য  ছিল,আপনারা ভূল ত্রুটিগুলো আমাদের দেখিয়ে দিবেন। যেন আমরা তালিকা গুলো সংশোধন করতে পারি। আপনারা ভূল ত্রুটিগুলো বের করে  দিয়েছেন। যারা পাওয়ার যোগ্য নয় আবশ্যিক ভাবে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ডের তালিকায় কোন প্রকার স্বজনপ্রীতি ও দূর্ণীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর