April 13, 2026, 4:07 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মানিকগঞ্জে করোনা পরিস্থিতিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের ভিন্নধর্মী পদক্ষেপ

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে, মানিকগঞ্জের শিবালয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর উপজেলার ৪৬টি কেজি স্কুলের প্রায় ৫ শতাধিক শিক্ষকদের মাঝে ঈদ উপহার পোঁছে দিয়েছেন।
গত মঙ্গলবার ( ১৯ মে) সকালে আরিচা ঘাটে নিজ কার্যালয় প্রাঙ্গনে উপহার হিসেবে ঈদ সামগ্রী উপজেলার বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষকদের মাঝে পৌঁছে দেয়ার জন্য শিবালয় উপজেলার কিন্ডার গার্টেন শিক্ষক সমিতি’র সভাপতি ও শিক্ষানিলয় কিন্ডার গার্টেন (কেজি স্কুলের) অধ্যক্ষ মো. ইউনুস আলীর নিকট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের বানী ২৪ এর সম্পাদক মো. শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সামিতি শিবালয় উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, শুকতারা একাডেমীর অধ্যক্ষ মো. সৈকত মাহমুদ খান প্রমুখ।
শিক্ষানিলয় কিন্ডার গার্টেন (কেজি স্কুলের) অধ্যক্ষ মো. ইউনুস আলী বলেন, ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের কারণে সকল শ্রেণী পেশার মানুষই কর্মহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে আয়-রোজগার। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে কাটছে তাদের দিন। এমতাবস্থায় সরকারী-বেসরকারীভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেও বঞ্চিত ছিল উপজেলার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা। এ পরিস্থিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর আমাদের শিক্ষকদের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী প্রদানের জন্য যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এর জন্য চির কৃতজ্ঞ।
শিক্ষক মো.উজ্জল হোসেন বলেন, করোনার এ দুর্যোগের সময় আমাদের কেউ কোন খোঁজ খবর নেয়নি। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর সাহেবের ঈদ উপহার যাই হোক সে এ দুঃসময়ে আমাদের জন্য যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। এমতাবস্থায় আমরা সরকারীভাবে খাদ্য সহায়তা পাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এব্যাপারে শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর বলেন, করোনার কারণে ধনী-গরিব সকল মানুষেরই সমস্য হচ্ছে। এর মধ্যে বেশী অসুবিধায় পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। এরা না পারছে কাজ-কর্ম করতে, না পারছে কারো কাছে হাত পাততে। বিশেষ করে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা স্কুলের আয়ের উপর চলে তাদের সংসার। করোনা কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষকদের বেতন-বোনাসও বন্ধ রয়েছে। এ পরিস্থিতে এসব শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু সহযোগীতা প্রদান করতে পেরে সৃষ্ঠি কর্তার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তার এ সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, অতিতেও আমি জনগনের সাথে ছিলাম, এখনও আছি ভবিষতেও থাকবো। করোনার এ দুর্যোগে আমরা সকলে ঘরে থাকবো, সুস্থ্য থাকবো, ভাল থাকবো।
প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর