April 15, 2026, 4:53 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
প্রতিকি ছবি

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর ( যশোর ) থেকেঃ

mostbet

প্রতিকি ছবি

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী দিক নির্দেশনা না মানায় ৯ ব্যাবসায়ীর নিকট থেকে ৭ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার  উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা বলে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় বালিয়াডাঙ্গায় প্রাইভেট পড়ানোর অপরাধে মাস্টার আব্দুস সাত্তারকে ২ হাজার টাকা, পাজিয়া বাজারের কসমেটিক ব্যবসা মফিজুর রহমান এক হাজার টাকা, নতুন মূল গ্রামের কসমেটিক ব্যবসায়ী ইমরান হোসেনকে ৫শ’ টাকা, নতুন মুলগ্রাম কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন এক হাজার টাকা, বেগমপুর বাজারে মাছ ব্যবসায়ী ইদ্রিস আলী এক হাজার টাকা, চাদড়ার কাপড় ব্যবসায়ী আব্দুল খালেক ২শ’ টাকা, সাতবাড়িয়া বাজারে জুতার দোকানদার সাইফুল ইসলাম ৫শ’ টাকা, কসমেটিক ব্যবসায়ী মির্জানগর আসাদুর রহমান ৫শ’ টাকা বায়সা কসমেটিক দোকান রবিউল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি মোহাম্মদ রেজাউল করিম, অফিস সহায়ক আব্দুর রাজ্জাক ও আকবর হোসেনসহ. আইনশৃংখলা বাহিনীর ফোর্স উপস্থিত ছিলো ।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর