পাঁচবিবিতে ভারতীয় পণ্য উদ্ধার
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, পাঁচবিবি, দিনাজপুর

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় উন্নত মানের শাড়ি-কাপড়ও আতঁসবাজি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে বিজিবি জানান।
পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার খয়বর হোসেন জানায়, বুধবার ভোর রাতে কয়েকজন চোরাকারবারি ভারতীয় পণ্য সীমান্ত অতিক্রম করে রতনপুর মাঠ দিয়ে দেশে প্রবেশ করতে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি ফেলে পালিয়ে যায়। পরে উক্ত ভারতীয় পণ্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।