April 17, 2026, 3:56 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ঝিকরগাছার মাটিকোমরা গ্রামের তিন ভাইয়ের সহযোগিতায় ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের তিন ভাইয়ের আর্থিক সহযোগিতায় ৬শ পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। শুক্রবার সকালে মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। করোনা প্রাদূর্ভাবের কারণে নিজ গ্রাম মাটিকোমরা সহ পার্শ্ববর্তী ব্রোনাল, কোমরচাঁদা, কুল্যা,মুকুন্দপুর, ইস্তা, মহেশপাড়া, নিশ্চিন্তপুর গ্রামের গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন ৬শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন মাটিকোমরা গ্রামের তিন ভাই আমেরিকা প্রবাসী ডা. নুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং ব্যবসায়ী নজরুল ইসলাম। প্রতিটি ব্যাগে চাল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সেমাই ৫শ গ্রাম ও একটি লাক্স সাবান দেয়া হয়েছে। দানশীল এই পরিবারে মাটিকোমরা গ্রামের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, হেফজখানা, স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠায় অনেক ভুমিকা পালন করেন। এছাড়া গ্রাম ও এলাকার মানুষের বিভিন্ন সময়ে পাশে দাড়ান বলে উপকারভোগীরা জানিয়েছেন।শুক্রবার সকালে মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২শ ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে এ বিতরণ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার প্রধান অতিথি হিসাবে এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর। সরকারের পাশাপাশি ডা. নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের মত বিত্তবানদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে অভাবী মানুষের কোন কষ্ট হবে না। এ সময় তিনি সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাজান সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সমাজসেবক আব্দুল মান্নান, মাস্টার আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক সোহরাফ হোসেন, মাস্টার মুজিবর রহমান, ব্যাংকার মেহেদী হাসান, ইউপি সদস্য আলাউদ্দীন, আয়ুব হোসেন প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর