April 9, 2026, 2:14 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে ফুলবাড়ীতে সামিউল নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গলাটিপে হত্যা

মোবারক হোসেন,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের ফুলবাড়ীতে সামিউল (৮) নামে এক শিক্ষার্থীকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে রিপন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে।গত ৭ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ মৌজার ছোট যমুনা নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত সামিউল পলি শিবনগর গ্রামের খতিবুর রহমানের ছেলে।সে পলি শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।রিপন শেখ (২৫) একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও নিহত শিশু সামিউলের সম্পর্কে চাচা।এ ঘটনায় নিহত সামিউলের দাদা মোজাফ্ফর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মোজাফ্ফর রহমান বলেন, সামিউল প্রতিদিনের মতো বুধবার বিকালে বাড়ির পাশে ছোট যমুনা নদীর ধারে খেলা করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার দিবাগত ভোররাতে বালুর নিচে শিশু সামিউলের লাশ চাপা দেয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসীর সহায়তায় রিপনকে আটক করা হয়।ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, আটককৃত রিপন ইসলাম প্রাথমিকভাবে শিশু সামিউলকে হত্যার কথা স্বীকার করেছে।সে জানিয়েছে, খেলাধুলা করার সময় সামিউল তাকে গালমন্দ করেছিল। এই জন্য সে খেলা শেষে শিশু সামিউলকে একা পেয়ে গলাটিপে ধরেছিল।এতে শ্বাসরুদ্ধ হয়ে সামিউলের মৃত্যু হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর