April 13, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
ছবিঃ মোঃ নূরুল ইসলাম রায়হান।

দিনাজপুরের বিরলে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ইউপি চেয়ারম্যানের

মোঃ নূরুল ইসলাম রায়হান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

ছবিঃ মোঃ নূরুল ইসলাম রায়হান।

দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফারুক আজমের ব্যক্তিগত অর্থায়নে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।গত ১৩ মে ২০২০ ইং তারিখ বুধবার সকালে রানীপুকুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আবদুস সবুর প্রমুখ।ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফারুক আজম জানান, প্রতি বছর ঈদে ব্যক্তিগত অর্থায়নে পারিবারিকভাবে এলাকার দরিদ্র মানুষকে ঈদ উপহার দিয়ে আসছি।এরই ধারাবাহিকতায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে অনেকে।ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হয়ে আসছে।এর মাঝে আমার ব্যক্তিগত উপহার হিসেবে চাল, ডাল, আলু ও ভোজ্যতেল উপহার হিসেবে ৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।তিনি সবার প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজে ঘরের বাহিরে বের হওয়ার আহ্বান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর