April 13, 2026, 12:29 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের দেয়া আগুনে ২৬টি বসতঘর পুড়ে গেছে,নিহত ১

মোঃ শাহাদত হোসেন,চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ

mostbet

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের দেয়া আগুনে ২৬টি বসতঘর পুড়ে গেছে।এ ঘটনায় আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা গেছেন মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী।গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোজাহের আহমদ।ঘটনার সময় সন্ত্রাসীরা অর্ধশত রাউন্ড গুলি ছুঁড়ে গৃহস্থের গরু-ছাগল, হাঁস-মুরগি, ঘরে থাকা ধান-চাল, নগদ টাকাসহ সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।গত ১৪ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক এলাকায় ঘটেছে এ ঘটনা।পুলিশ ও পত্যক্ষদর্শীরা জানায়, এখানকার বাসিন্দারা মাতামুহুরী নদীর চরে নদী পয়েস্তী জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।এ সব নদী পয়েস্তী জমিতে গড়ে তোলা বসতভিটে জবরদখলের জন্য পার্শ্ববর্তী বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর পহরচাঁদা এলাকার ৪০-৫০ জন উচ্ছৃংখল লোক নদী পার হয়ে এসে সশস্ত্র হামলা চালায়।এ সময় সন্ত্রাসীরা অর্ধশত রাউন্ড গুলি ছুঁড়ে।অস্ত্রের মুখে ওইপাড়ার বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে লুটপাট চালায়।তারা ওইপাড়ার বাড়িঘর থেকে নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগল ও জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।পরে ঘরে ঘরে আগুন লাগিয়ে দিলে ২৬টি বসতঘর পুড়ে যায়।এ সময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী।এ ঘটনায় নিহত মনোয়ারা বেগমের স্বামী মোজাহের আহমদসহ অন্তত ১০ জন কম-বেশি আহত হয়েছেন।এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলাম এমএ ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরীজ।সংসদ সদস্য জাফর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝ তাৎক্ষণিক খাদ্যসহ প্রয়োজনী সাহায্য-সহযোগিতা দিয়ে পুড়ে যাওয়া ঘরগুলো পুনঃনির্মাণ করে দেয়ারও আশ্বাস প্রদান করেন।কৈয়ারবিল ইউনিয়ন চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন জানান, এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, নদী পয়েস্তী খাসজমি জবরদখল করার লক্ষ্যে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর