April 13, 2026, 4:38 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে নেতাদের সঙ্গে ট্রাক শ্রমিকদের হাতাহাতি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীতে ট্রাক থেকে তোলা চাঁদার হিসেব চাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে সভাপতির হাতাহাতির ঘটনার সময় অসুস্থ হয়ে একজন শ্রমিক মারা গেছেন। মৃত শ্রমিকের নাম সৌরভ (৩৫), সে নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। শুক্রবার (১৫ মে) ২০২০ ইং দুপুরে দিকে এ ঘটনাটি ঘটেছে। এসময় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।শ্রমিকরা দাবি করেন, তারা রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ৩ (তিন) বছরের চাঁদার টাকার হিসাব ও বোনাসের দাবি জানাতে যান ইউনিয়নের সভাপতি ফরিদ আহমেদের কাছে। কিন্তু শ্রমিকদের সেই হিসেব ও বোনাস দিতে অস্বীকার করেন ফরিদ আহমেদ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সভাপতি ফরিদসহ তার লোকজন। এসময় সৌরভ নামের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।এ নিয়ে ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হলে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ পলক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বোয়ালিয়া মডেল থানায় গিয়ে আশ্রয় নেন। পরে শ্রমিকরাও সেখানে অবস্থান নেয়, এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।তবে, বিক্ষোভের ব্যাপারে জানতে চাইলে ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম সাবু গণমাধ্যম কর্মীদের জানান, শ্রমিকদের এখন ঘরে চুলা জ্বলছে না, তাদের টাকা আছে ইউনিয়নে। এখন দুঃসময়ে টাকা না পেলে শ্রমিকরা বিক্ষোভ করবে না? টাকা দেয়া হচ্ছে না কেন- জানতে চাইলে তিনি বলেন, আমার ওপরের পদের নেতারা ভাল বলতে পারবেন।এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ গণমাধ্যম কর্মীদের জানান, হাতাহাতির ঘটনার পর অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শ্রমিকের মৃত্যু হার্ট এ্যাটাকে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই সঠিকটা জানা যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর