April 13, 2026, 1:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রামে চিকিৎসার অর্থ দিয়ে ত্রাণ দিলেন আ’লীগ নেতা মাসুদ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিt

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম মাসুদ চিকিৎসার অর্থ দিয়ে ত্রাণ দিলেন গরীব ও কর্মহীন ৮৪৫ পরিবারকে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে আ’লীগ নেতা মাসুদ আলম মাসুদ বলেন, নিয়মিত ভারতে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকি। লকডাউনের মধ্যে চিকিৎসা সেবা নিতে না পেরে ওই অর্থ দিয়ে হতদরিদ্র, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, লকডাউন না থাকলে চিকিৎসা সেবায় অর্থ ব্যয় হতো। লকডাউনের মধ্যে আল্লাহ আমাকে আগের চেয়ে ভালো রেখেছেন, তাই চিকিৎসা সেবার অর্থ দিয়ে ত্রাণ বিতরণ করে মানব সেবায় এগিয়ে এসেছি। ত্রাণ বিতরণের মধ্যে ২২২ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২টি সাবান, ১ কেজি বুটের ডাল। ১১৩ পরিবারকে ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ কেজি চনার ডাল, ১ কেজি বুটের ডাল ও সরবত সামগ্রী। ৩৭০ পরিবারের মধ্যে ৩ রকমের সেমাই, ১ কেজি চিনি, ১ পেকেট দুধ ও কিসমিছ বাদাম ও খেজুর দেয়া হয়। এছাড়া মাসুদ আলম মাসুদের পরিবারের পক্ষ থেকে আরও ১৪০ পরিবারকে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ৩ কেজি ডাল, ৩ রকমের সেমাই, ১ কেজি মুড়ি, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও ১ কেজি খেুজরসহ ঈদ সামগ্রী। চিকিৎসার অর্থ দিয়ে আ’লীগ নেতা মাসুদ আলম মাসুদের দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর