April 13, 2026, 8:15 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রামে গরীব ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গুণবতী ইউনিয়ন বিএনপি। শুক্রবার(১০ এপ্রিল) সন্ধ্যায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খালেদ হাসান চৌধুরী মহসিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম মিলন, চৌদ্দগ্রাম উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাজী শফিকুল আলম স্বপন, গুণবতী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সেলিম, যুবদল নেতা আবুল হাশেম স্বপন, মাহবুবুল হক, ওমর ফারুক মানিকসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীরা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে। অসহায় পরিবারের সদস্যরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর