April 7, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাজারহাটে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরন

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার,‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি’ এর আওতায়- ১২৫ টি স্কুলে (১টি মাদ্রাসাসহ) মোট ৫৫০১.৭০ কার্টুন (৫৫০১৭০ প্যাকেট) পুষ্টিসমৃদ্ধ বিস্কুট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজারহাট উপজেলা প্রশাসন।করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় সরকারের দেওয়া স্কুল ফিডিংয়ের বিস্কুট পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তারই ধারাবাহিকতায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরন করেছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ”পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় “এর প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী সরকার।আজ মঙ্গলবার (১২ই মে) “পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী সরকার প্রতিটি বাড়িতে নিজেই গিয়ে বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত মোট ৬১২৫ প্যাকেট বিস্কুট মোট ২৫৫ জনের মাঝে জনপ্রতি ২৪ প্যাকেট করে বিতরন করেন।এসময় তিনি সকল বাচ্চা এবং অভিভাবকদের সাথে করোনা প্রতিরোধে প্রচার প্রচারনা চালান এবং খোঁজ খবর রাখেন।সকল বাচ্চা বাড়িতে বিস্কুট পেয়ে অত্যন্ত আনন্দিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর