April 9, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ব্যাংকে উপচে পড়া ভীড় গ্রাহকরা মানছে না সামাজিক দুরত্ব

মোঃ রফিকুল ইসলাম,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

অদ্য ১২ মে ২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের উপচে পড়া ভীড়ে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না।বেলা আনুমানিক ১১ টায় সরোজমিনে গিয়ে দেখা যায় য,করোনা ভাইরাসের কারনে দেশ যখন লক ডাউনে আটকে ছিলো,তখন অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান চালু রাখতে হয়েছে।তন্মধ্যে ব্যাংকিং সেক্টর সীমিত আকারে খোলা রাখা হয়,যাতে করে গ্রহকরা প্রয়োজনে লেনদেন করতে পারে। তবে সে ক্ষেত্রে সকলকে কিছু নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রেখে প্রায় শতাধিক গ্রহক একত্রে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে।ফলে এক জনের শরীরের সাথে অন্য জনের শরীর মিশে যায়।এক্ষেত্রে গেইটে কোন দারোয়ানের দেখা মিলে নাই।সকলেই যেন নির্দেশনাকে আমলেই নিচ্ছে না।যেখানে গত ২/৩ দিন আগে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ট্রমা সেন্টারে  কর্মরত ৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে, সেখানে কি করে এমন ভাবে সামাজিক দুরত্ব উপেক্ষা করে ব্যাংকিং কার্যক্রম চালানো হচ্ছে তা বোধগম্য নহে।তাছাড়া আক্রান্ত ব্যক্তিদের অবস্থান উক্ত ব্যাংক হতে মাত্র আধা কিঃমিঃ দূরে।তবে পর্যাপ্ত সুরক্ষা পরিধান না থাকায় এতো ভিরের ভিতরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।বিষয়টি মোবাইলে ইউএনও জাজিরা,শরীয়তপুর-কে জানানো হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।বিশেষজ্ঞদের ধারনা মতে  আগামী ১/২ সপ্তাহ করোনা ভাইরাস অধিক হারে বিস্তারের সম্ভাবনা রয়েছে,তাই অন্ততপক্ষে এই কয়টা দিন সাধারণ জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও জরুরি সেবা দানের ক্ষেত্রে প্রয়োজনীয়  পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর