April 9, 2026, 1:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন করা হয়েছে।
তারাপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠন এসোড’র ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন উপলক্ষে মঙ্গলবার উনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে সভানুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউপি সচিব শাহীন মিয়া, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য শাহ আলম, আশিকুর রহমান ভোলা, মর্জিনা বেগম, শিক্ষক প্রতিনিধি আলামিন খন্দকার, এনজিও প্রতিনিধি মোক্তার হোসেন, ইউনিয়নের উদ্যোক্তা রাজু মিয়া, সমাজসেবক ফয়জার রহমান প্রমূখ। আলোচনা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামকে ইউনিয়ণ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সচিব শাহীন মিয়াকে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট্য ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন করা হয়েছে।

সুন্দরগঞ্জে আইসক্রীম কারখানা মালিকের জরিমান
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারে অবৈধভাবে পরিচালিত নাহার আইসক্রীম কারখানা মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রম্যমান আদালতের মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত বাজারে অবৈধ ও অ-ব্যবস্থাপনায় পরিচালিত নাহার আইসক্রীম কারখানা মালিক শামছুজ্জামান (৫০) কে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। জরিমানদেশপ্রাপ্ত শামছুজ্জামান উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালির খামার গ্রামের মকবুল হোসেনের পুত্র বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর