April 13, 2026, 1:27 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

mostbet

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।লকডাউন ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। আর সেই সময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বের হয়েছিলেন পুনম।লকডাউন ভঙ্গের অভিযোগে রোববার এই অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে তার গাড়িটিও।এ ঘটনায় পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।এর আগেও উল্টা-পাল্টা কীর্তি ঘটিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।২০১৪ সালে ২ মে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেফতার করে পুলিশ।পুনমের বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে মুম্বাইয়ের মিরা রোডে গাড়ির ভেতর ছেলেবন্ধুর সঙ্গে অশালীন অবস্থায় দেখা যায় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুনমকে গ্রেফতার করে পুলিশ।তবে সাজা ভোগ করতে হয়নি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর