April 9, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সৌদি আরবে মহামারী মরন ব্যাধী করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

নানা ধরনের কড়াকড়ি আরোপ করেও বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবল থেকে রেহাই পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে দেশটি।গতকাল ১১ মে ২০২০ ইং তারিখ  সোমবার দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৬ জন। আক্রান্তের মধ্যে রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে।সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে দেশটির প্রধান সব অঞ্চলে মোট আক্রান্তের হিসাব জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, সোমবার রাজধানী রিয়াদে ৫২০ জন শনাক্ত হয়েছে, যা অন্য সব অঞ্চল থেকে সবচেয়ে বেশি। এছাড়া মক্কা মুকাররমায় ৩৪৩ জন, মদিনা মুনাওয়ারায় ২৫৭ জন, জেদ্দায় ২৩৬ জন, আল হুফুফে ১৩৭ জন, দাম্মামে ৯৫ জন, তাইফে ৭১ জন, খোবারে ৬০ জন, জোবাইলে ৪৯ জন, হাদ্দায় ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এছাড়া কাতিফে ২৩ জন, মাজরাদায় ১৫ জন, বুরাইদায় ১৫ জন, দিরাহে ২৫ জন, তাবুকে ১০ জন, হাইলে ১০ জন, ইয়ানবুতে ৯ জন, দাহরানে ৮ জন, বাকিকে ৭ জন, খামিস মুশাইতে ৫ জন, সাফওয়াতে ৫ জন, নায়িরাতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ জন। এ পর্যন্ত দেশটিতে প্রাণহানির সংখ্যা ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৩৭ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৮ হাজার ২২ জন। এদের মধ্যে ১৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে মক্কা ও ২৪ লকডাউন থাকা এলাকাগুলো ছাড়া বাকি সব জায়গায় সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করেছে সৌদি সরকার। শপিংমল খোলার অনুমতি দিয়েছে।তবে দেশটিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় জনসাধারণের এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর