April 13, 2026, 6:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তালিকা প্রনয়ণে বাদ পড়েছে প্রকৃত দুস্থরা : বেগমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মহিদুলের বিরুদ্ধে স্বজন প্রিতির অভিযোগ

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। ফলে বন্দ হয়ে গেছে অর্থ উপার্জন। সাধারণ মানুষের সাহার্যে এগিয়ে এসেছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে । এসব তালিকা তৈরি করছে ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। কিন্তু কতিপয় দুর্নীতিবাজ ব্যাক্তির কারণে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সম্রতি সারাদেশের ন্যায় বেগমপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তালিকা প্রনয়ণ করা হয়েছে। এ তালিকায় থেকে বাদ পড়েছে প্রকৃত দুস্থরা। অভিযোগ উঠেছে স্থানীয় আ’লীগ নেতা মহিদুল প্রভাব খাটিয়ে দুস্থদের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যাক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। শৈলমারী গ্রামে ৫৫ টি নামের মধ্যে ৩০ জনই আ’লীগ নেতা মহিদুলের নিকট আত্তীয়। যে কারনে বাদ পড়েছে অসহায় দুস্থ পরিবারের নাম। মহিদুলের স্বজন প্রিতির বিষয়টি জানাজানি হলে ঘটনাটি কর্ণগোচর হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের। তিনি পুনরায় নামের তালিকাটি যাচাই-বাছাই করার দায়িত্ব দেন ৬ নং ওয়ার্ডের ত্রাণ কমিটির কাছে। জেলা প্রশাসক কাছে এলাবাসীর জোর দাবি ঘটনাটি তদন্ত পূর্বক দোষি ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ প্রকৃত দুস্থরা যেনো ত্রাণ সামগ্রী পায়।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর