April 10, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রতিকি ছবি

জামালপুর জেলা কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

করোনা প্রতিরোধে কারাগারে বন্দি চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ করে জামালপুর জেলা কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দন্ড দন্ডিত ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়।
জেল সুপার মো. মকলেছুর জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারী কার্যাবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দির নামের তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। এর আগে গত ২ মে দুই মুক্তি দেওয়া হয় দুই বন্দিকে।
জামালপুর জেলা কারাগারে ৩৩১ জন বন্দি ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি রয়েছে ৪৮১ জন।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর