April 5, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়,প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রয়েছে। শিক্ষাথীরা দীর্ঘ দিন যাবত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিস্কুট থেকে বঞ্চিত হয়েছে, তাই দরিদ্র্যপীড়িত এলাকায়, ১২৫ টি স্কুলে (১টি মাদ্রাসাসহ) মোট ৫৫০১.৭০ কার্টুন (৫৫০১৭০ প্যাকেট) পুষ্টিসমৃদ্ধ বিস্কুট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিস্কুট পাবে উপজেলার প্রাথমিক স্তরের ১৮৩৩৯ জন শিক্ষার্থী। হিসাব অনুযায়ী প্রতি শিক্ষার্থী গড়ে ৩০ প্যাকেট (মজুদ সাপেক্ষে কমবেশি হতে পারে) করে বিস্কুট পাবে। আগামী সপ্তাহে (০৯ থেকে ১৫ মে, ২০২০) এগুলো বিতরণ করা হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের বিস্কুট পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় রাজারহাট উপজেলায় মজুদ বিস্কুট বিভিন্ন বিদ্যালয় ও এনজিও সংরক্ষণাগার থেকে সংগ্রহ করে উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় বাস্তবায়ন সহযোগী সংস্থার (এনজিও) সদস্যগণ সন্নিহিত অঞ্চলের (ক্যাচমেন্ট এরিয়া) প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বাড়ি বাড়ি গিয়ে জরুরি ভিত্তিতে বিতরণ করবেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর