April 10, 2026, 8:04 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রতিকি ছবি

শতকরা ৩০ ভাগ মেস ভাড়া মওকুফ করোনা ভাইরাস পরিস্থিতিতে গাইবান্ধার মেসে থাকা দরিদ্র শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফে ছাত্রলীগ নেতাদের সাথে মেস মালিক সমিতির মতবিনিময়

সৈয়ধ নূরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়ায় বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে জেলা মেস মালিক সমিতির সাথে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকারের আমন্ত্রনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেস মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারণ আব্দুল হাদি প্রমুখ। এসময় অন্যান্য মেস মালিক ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেস মালিকদের সাথে মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার জানান, বর্তমানে যে শিক্ষার্থীরা মেসে রয়েছে তাদের প্রত্যেককে এপ্রিল মাসের ভাড়া পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যে শিক্ষার্থীরা এখন মেস ছাড়বে না তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের মহামারি শেষ হলে মেস ভাড়া শতকরা ৩০ ভাগ মওকুফ করতে মেস মালিকরা সম্মত হয়েছেন।
উলে­খ্য, এর আগে মেসে অবস্থানকারি শিক্ষার্থীদের পক্ষ থেকে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহযোগিতায় জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন জানানো হয়েছিল। এছাড়া ওই আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার ও গাইবান্ধা পৌরসভার মেয়র বরাবরে দাখিল করা হয়। তদুপরি শিক্ষার্থীরা গাইবান্ধা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও মেসে অবস্থানকারি ছাত্ররা এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর