April 13, 2026, 3:19 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জৈন্তাপুরে হোসেন হত্যা মামলার বাদী সাক্ষীদের হুমকীর অভিযোগ

জৈন্তাপুরে হোসেন হত্যা মামলার বাদী সাক্ষীদের হুমকীর অভিযোগ

mostbet

সিলেট  অফিস ঃ

সিলেটের জৈন্তাপুরে পাথর কোয়ারির দখল নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হোসেন হত্যা মামলার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী আমিন আহমদ। একই সাথে মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সহোদর প্রবাসী হোসেন হত্যার ন্যায় বিচার দাবিতে মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামা মহাইল গ্রামের বাসিন্দা মামলার বাদী মো. আমিন আহমদ। ভাই হত্যার ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিলের পাহারাদার থেকে কয়েক বছরে শতকোটি টাকা সম্পদের মালিক বনে যান সিলেটের জৈন্তাপুর উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী। লিয়াকত আলী দলকে ব্যবহার করে হামলা-মামলা, চাঁদাবাজি ও লুটপাত করে রাতারাতি কোটিপতি হয়েছেন। যে কারণে বর্তমান সংসদ সদস্যও তার কার্যকলাপ জানতে পেরে দূরে ঠেলে দেন। ’তিনি বলেন, ব্লু-প্লেনেট হসপিটালটি কোম্পানির নামে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আসামপাড়া মৌজায় কিছু জমি ক্রয়ের জন্য তিনি ও তার প্রবাসী ভাই হোসেন আহমদ অংশীদার হন। গত ৩ ডিসেম্বর তারা ক্রয়কৃত জমি পরিদর্শনে গেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, তার ভাই মুসলিম আলী ও ইসমাইল আলীসহ শতাধিক লোক হামলা চালায়। এতে আহত হোসেন আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে মারা যান। এ ঘটনায় জৈন্তাপুর থানায় লিয়াকতকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। আমিন আহমদের অভিযোগ- ‘ক্ষমতা ও টাকার জোরে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ থেকে লিয়াকত বার বার পার পেয়ে যাচ্ছেন। হোসেন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে তাকেসহ সাক্ষীদেরও হত্যার হুমকি এবং মামলা ভিন্নখাতে নিতে চেষ্টা করছেন।’আমিন আহমদ বলেন, ‘জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের প্রায় ১৮বছরের সাধারণ সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মখলিছুর রহমান দৌলা হত্যায় লিয়াকত আলীর সম্পৃক্ততা রয়েছে। লিয়াকত আলীর আপন মামা শ্বশুর বিলাল উদ্দিন ও সিরাজ উদ্দিন দৌলা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি পূণ:তদন্তের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রশাসনের কাছে লিখিত দাবিও জানিয়েছেন। ’লিয়াকত আলীকে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার এক মুর্তিমান আতঙ্কের নাম আখ্যা দিয়ে তিনি আরো অভিযোগ করেন- ‘ও্ই তিন উপজেলায় পাথর কোয়ারী গুলো থেকে সে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে। পাথর কোয়ারী ছাড়াও জৈন্তাপুর উপজেলা জলমহাল গুলোর নিয়ন্ত্রনকারীও সে। তার অনুগত কয়েকটি মৎস্যজীবী সমিতি দিয়ে নাম মাত্র মূল্য দিয়ে উন্নয়ন পরিকল্পনার নামে মেধার হাওর, বর্ণিবিল, চাতলা বিলসহ সকল জলমহাল তার দখলে নিয়ে যায়। এছাড়াও অবৈধ উপায়ে লিয়াকত আলী এখন অনেক অর্থ-বিত্তের মালিক। এসব উপজেলায় নিজস্ব বাহিনীর মাধ্যমে পাথর কোয়ারিগুলো থেকে লিয়াকত প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন।’বোমা মেশিনের দ্বারা সরকারি খাস জমি, আদিবাসীদের জমি ও পান-সুপারি বাগান, চা-বাগানসহ ব্যক্তি মালিকানাধীন জমি হতে জোরপূর্বক প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকার পাথর উত্তোলন করে আসছেন। পাথর কোয়ারি ছাড়াও জৈন্তাপুর উপজেলা জলমহালগুলোর নিয়ন্ত্রণকারীও লিয়াকত দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে ইতোমধ্যে অবৈধভাবে কয়েকশত কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন উল্লেখ করে বলা হয়, জৈন্তাপুর উপজেলার আলু বাগান এলাকায় আদিবাসী খাসিয়াদের জমি অবৈধ দখল করে বানকান স্টোন ক্রাশার স্থাপন, মোকাম পুঞ্জিতে বাংলোবাড়ি, খাসিয়া হাটিতে বানিয়ল হাউস নামে কয়েক কোটি টাকা মূল্যের বাড়ি ক্রয়, জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় কোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি জাল কাগজ বানিয়ে তার ভাই মুসলিম আলীর নামে দখল, সিলেট সদর উপজেলায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বটেশ্বর এলাকায় কোটি টাকা মূল্যের বাড়ি, নগরীর সুবিদবাজার এলাকায় ফ্ল্যাটবাড়িসহ বিভিন্ন সম্পদ রয়েছে লিয়াকত আলীর। সংবাদ সম্মেলনে জৈন্তাপুর এলাকার মুরব্বি সিরাজুল হক সিরাই, আলা উদ্দিন, আতাউর রহমান, আব্দুল কাদির, ফারুক আহমদ, শাহেদ আহমদ, জাহিদুল ইসলাম জাহিদ, এরশাদুল আলম চৌধুরী, আব্দুল বাছিত তুহিন এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর