April 7, 2026, 5:51 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগ চরমে

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মধ্যম চান্দিশকরা এলাকা ও কনকাপৈত ইউনিয়নের মরকটা ইসলামী সিনিয়র মাদরাসা মাঠে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ছাত্র-ছাত্রীসহ পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছে অনেকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম-লাকসাম সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের শত শত গাড়ি চলাচল করে। সড়কের মধ্যম চান্দিশকরা দ্বোতলা মসজিদের পশ্চিম পাশে বিশাল অংশজুড়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়াসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মরকটা ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠেও সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। এতে করে মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিন গিয়ে রোববার সকাল ১০টায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মধ্যম চান্দিশকরা ও ১০টা ২০ মিনিটের সময় মরকটা ইসলামিয়া মাদরাসায় গিয়ে পানি জমে থাকতে দেখা গেছে।
এদিকে উভয়স্থানে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে ভুক্তভোগী এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
চৌদ্দগ্রামের বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান মীর হোসেনের ইন্তেকাল, বিশিষ্ট জনের শোক প্রকাশ
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান মীর হোসেন মীরু(৭০) অসুস্থ্যজনিত কারণে রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের বসন্তপুর গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক চেয়ারম্যান মীর হোসেন মীরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খায়েজ খায়েজ আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতা মমিনুল হক ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর