April 6, 2026, 11:53 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিল ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগ

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি:
চকরিয়া ডুলাহাজারাই কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। এক কৃষকের ১ কানি ধান কেটে ঘরে তুলে দেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
 ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছের  নেতৃত্বে,সাবেক ডুলাহাজারা ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পির দিক নির্দেশনায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
ডুলাহাজারা ইউনিয়নের মগছড়াজুম এলাকায় কৃষক শাহাব উদ্দিন  কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন   ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দেন।
ডুলাজাহারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ বলেন,  কৃষক বাচঁলে বাচঁবে দেশ, রিয়াজ উদ্দিন বাপ্পির মাধ্যমে আমরা জানতে পারি কৃষক শাহাব উদ্দিন  করোনার কারণে পাকা ধান কাটতে পারছেন না।  খবর পেয়ে আমরা ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে আজ কাজ করে ১ কানি জমির ধান কেটে দিয়েছি।
তিনি আরো জানান, খোলা মাঠে সূর্যালোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করা শরীরের জন্যও ভাল।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর