April 4, 2026, 10:20 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মুলাদী সফিপুর ইউনিয়ন যুবদল

মোঃ সুলায়মান হোসেন সুমন ,মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ

mostbet

আজ গোটা বিশ্বে যখন মহামারী করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে গেছে ,প্রতিনিয়ত মৃত্যুর মিছিলের সংবাদ শুনতে পাচ্ছি দিনদিন এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা  হচ্ছে এবং চিহ্নিত স্থানগুলোকে লকডাউন করা হচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র দিন আনে দিন খায় তারা পড়েছে বিপাকে।সরকারি সহায়তা পেলে ও চাহিদা পূরণ হচ্ছে না নিম্নআয়ের মানুষগুলোর। তাই আমাদের দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি এগিয়ে এসেছে সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করি আমরা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্র দল বরিশাল মুলাদী  সফিপুর ইউনিয়ন যুবদলের নেতা সিনিয়র যুগ্ন- আহবায়ক. এস. এম. কলিম উল্লাহ , ও মনোয়ার হোসেন বিপু চৌধুরী, মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক মোঃ রাশেদ খান,এর  নেতৃত্বে ছাত্রদল ও যুবদল খাদ্য সামগ্রী  বিতরণ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের নেতা মোঃ আলী আহাম্মদ  খান সোহাগ, মোঃ কামাল বেপারী, খোকন শিকদার, সাইদুল, আবু তাহের, ছাত্রদল নেতা মোঃ হামিদুল ইসলাম, মিলন, মনির শিকদার, বিএম সাইদুল , বিল্লাল শিকদার, সোহাগ , সহ   আরো অনেকে।করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে এমনই প্রতিশ্রুতি দেন সফিপুর ইউনিয়ন যুবদল। তাই সকল দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর