April 6, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে চাল চোরদের বিন্দুমাত্র ছার দেওয়া হবে না

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামে ত্রাণের চাল চোর, আত্মসাৎকারী এবং বিতরণে অনিয়মকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পুলিশ সুপার বলেন, করোনাভাইরাসের কারণে সরকার অসহায়, কর্মহীন ও দরিদ্রদের জন্য ত্রাণ দিচ্ছেন। কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ী ও কতিপয় জনপ্রতিনিধি ক্ষমতার দাপট দেখিয়ে তা চুরি ও আত্মসাৎ করছেন। এসব চোর ও আত্মসাৎকারীদের ধরতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরো বলেন, চোর ও আত্মসাৎকারীরা যত বড় প্রভাবশালীই হোক, আর যে কোন দলেরই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ বিষয়ে প্রত্যেক থানা-পুলিশকে নির্দেশেনা দেয়া হয়েছে। ত্রাণের চাল চুরির সাথে জড়িতরা অমানুষ। এদের বিষয়ে কোন তথ্য থাকলে সরাসরি আমাকে (পুলিশ সুপার) জানান। অথবা ৯৯৯ এ ফোন করে জানান।
পুলিশ সুপার কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাজারে আসবেন না। সরকারি নির্দেশনা মেনে চলবেন, বার বার সাবান দিয়ে হাত পরিস্কার করুন, কুসুম কুসুম গরম পানি পান করুন। ঘরে থাকুন, নিজে সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর