April 7, 2026, 5:50 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা নেগেটিভ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি:ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার তার করোনা টেস্ট করার পর পরীক্ষার ফলাফলে এ রিপোর্ট পাওয়া যায়।ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. ফেরদৌস আশিক আওয়ান এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের  গতকাল ২৮ এপ্রিল ২০২০ ইং তারিখ  মঙ্গলবার করোনাভাইরাস (সার্স-সিওভি-২) টেস্ট করা হয়।পলিমারেজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর) মাধ্যমে তার টেস্ট করা হয়।আমি খুশি যে রিপোর্ট নেগেটিভ এসেছে।ডনের খবরে বলা হয়েছে, একজন কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।পাকিস্তানের প্রয়াত সমাজকর্মী, ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠক করেন।এ সময় প্রধানমন্ত্রীর করেনা তহবিল ফান্ডে ১০ মিলিয়ন ডলার অনুদান দেন ইধি।গতকাল ২৮ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। এ খবরের পরই ইমরান খানের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর