April 10, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কলাপাড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে কৃষকের ধান কেটে দিচ্ছে শ্রমিকলীগ

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় করোনার দুর্যোগে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে শ্রমিকলীগ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব’র অনুপ্রেরণায় ঐক্যবদ্ধ হয়ে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ও শহর শ্রমিক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার প্রায় দুই একর জমির ধান কেটে এ কার্যক্রম শুরু করে কলাপাড়া উপজেলা ও শহর শ্রমিক লীগের নেতাকর্মীরা।
অসহায় কৃষক বাবুল মুন্সি বলেন, অদৃশ্য করোনা ভাইরাসের কারণে আমি কর্মহীন হয়ে পড়েছি এবং অর্থের অভাবে শ্রমিক রেখে ধান কাটতে পারছিলাম না। শ্রমিক লীগের সভাপতি হীরা লাল স্বপন হাওলাদার নেতৃত্বে অর্ধশত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রায় দুই একর জমিনের ধান কেটে দেওয়ার পর মাথায় করে নিয়ে ঘরে তুলে দিয়েছে। শ্রমিক লীগের পক্ষ থেকে আমাকে যে সহযোগিতা করেছে আমি শ্রমিক লীগকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সংসদ সদস্য মহিববুর রহমান মহিব বলেন, এই সংকটময় পরিস্থিতিতে যুবকদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দিয়েছি।
এসময় শ্রমিক লীগের সভাপতি হীরা লাল স্বপন হাওলাদার, পৌর শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রকি, নীলগঞ্জ ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি শাহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো.নিজাম আকনসহ শ্রমিক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার লাল স্বপন জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমানের অনুপ্রেরণায় সকল কৃষকের ক্ষেতের ধান ঘরে তোলার আগ পর্যন্ত তাদের পাশে থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে ধান কেটে দেয়ার কার্যক্রম অব্যহত রাখবো।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর