April 13, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কলাপাড়ায় ১৭ ব্যবসায়ীকে জরিমানা

আনু আনোয়ার,পটুয়াখলী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ ব্যবসায়ীকে পঁচিশ হাজার দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল। এসময় উপজেলা চেয়াম্যান রাকিবুল আহসান ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন এবং দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মুদী ব্যবসায়ী এরশাদুলকে ৫হাজার টাকা, মুদী ব্যবসায়ী শাহ আলমকে ২হাজার, কাঁচামাল ব্যবসায়ী আক্তার হোসেনকে ২হাজার, ফল ব্যবসায়ী আমিনুল ইসলামকে ২হাজার, অটো চালক শান্তকে ২শত টাকা, কাচা বাজারের মনিরকে ২হাজার, নতুন বাজারের বশিরকে ২হাজার, ফলের দোকান হানিফকে ২হাজার, নতুন বাজারের রহমানকে ১হাজার, কুমার পট্রির রশিদকে ১হাজার, কুমার পট্রির আবদুল কাইয়ুমকে ১হাজার, কুমার পট্রির বাচ্চা মিয়াকে ১হাজার, সদর রোডের মিরাজকে ২’শ টাকা, পুরাতন লঞ্চ ঘাটের কৃষ্ণকে ৮’শ টাকা, সদর রোডের জাহিদুলকে ১হাজার টাকা, সদর রোডের ওবায়েদ মোল্লাকে ১হাজার টাকা এবং কাচা বাজারের বরিউলকে ১হাজার টাকা সহ মোট পচিঁশ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, সরকারী আদেশ অমান্য করায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর