March 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোয়াইনঘাটে কওমি মাদরাসায় সরকারের বিশেষ বরাদ্দ ৪ লক্ষ ২৫ হাজার টাকা

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন বেসরকারি কওমি মাদ্রাসায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা বিশেষ বরাদ্দ এসেছে।
২৬ এপ্রিল, ০২ রমযান (রবিবার) দিবাগত রাতে বিশেষ এই বরাদ্দটির একটা চিঠিপত্র পেয়ে নিশ্চিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে জানান। ভাইস চেয়ারম্যান কয়েছ সীমান্তের আহ্বানকে এই তথ্যটি দিয়ে বলেন সিলেটের ১৩টি উপজেলার মধ্যে সিলেট সদর পরেই ২য় স্থানে গোয়াইনঘাটে বেশী বরাদ্দ এসেছে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের সার্বিক প্রচেষ্টায় অন্যান্য উপজেলার তুলনায় টাকার পরিমাণ অনেক অনেক বেশী এসেছে গোয়াইনঘাটে। ধর্মপ্রাণ অঞ্চলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের কর্মকর্তারা। শুধু তাই নয়, উপজেলা পরিষদ গোয়াইনঘাটে সাধারণ শিক্ষা ও জাতীয় শিক্ষার মানোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর