March 23, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিএনপিকে নির্বাচনের রূপরেখা দিতে বললেন ওবায়দুল কাদের

বিএনপিকে নির্বাচনের রূপরেখা দিতে বললেন ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি সুস্পষ্ট কোনো কথা বলছে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কোনটা চান, তা নিয়ে রূপরেখা দিন। সেমাবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগের বাণিজ্য উপ-কমিটির পক্ষ থেকে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করে ওবায়দুল কাদের বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। সংবিধানের মধ্যেই সব কিছুই রয়েছে। বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের রূপ রেখা নিয়ে তারা কোনো কথা বলেনি। আমরা আশা করেছিলাম তারা অন্তত সহায়ক সরকারের রূপরেখা দেবে। আসলে তারা সহায়ক চান, না নির্বাচনকালীন সরকার চান? আজকে জাঁতি জানতে চায়, আপনারা (বিএনপি) কোনটা চান। তত্তাবধায়ক, সহায়ক না নির্বাচনকালীন সরকার, বলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্দিষ্ট করে না বলে তারা (বিএনপি) বারে বারে জাতিকে বিভ্রান্ত করছেন। এভাবে বিভ্রান্ত করবেন না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গির পরিচয় দিন, কোনটা চান এর রূপরেখা দিন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর