মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে ঘোলপাশা ইউনিয়নের ২৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান, যুবদল নেতা আলমগীর হোসেন, ডাঃ মাসুম, সবুজ, সুমন, রিয়াজ, শরীফুল ইসলাম, শাহিন মিয়াজী, মিকাইল, প্রবাসী ফোরাম নেতা মোঃ সবুজ ও হানিফ।
পরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। অসহায় পরিবারের সদস্যরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল