April 9, 2026, 12:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে মুন্সিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বসন্তপুর গ্রাম বিএনপির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি মাস্টার শরীফ মোঃ ইউসুফ, শাহ আলম মেম্বার, যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ দাউদ, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মজুমদার, সদস্য একেএম শাহাজাহান শাহীন, সোলেমান মেম্বার, উপজেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলেমান, মীর হোসেন মিলন, শাহ আলম মোল্লা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ভুঁইয়া, শাহাদাত হোসেন, যুবনেতা আবদুর রাজ্জাক, ইমরান হোসেন, ছাত্রদল নেতা শাওন, শরীফ হোসেন ও রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। অসহায় পরিবারের সদস্যরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর