কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারীর পৌর শহরের ওষুধ বিক্রেতা রায় ফার্মেসীকে ওষুধের দাম বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ৪০ টাকার হেক্সোসল ১০০ টাকা এবং ১৩০ টাকার হেক্সোসল ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে বৃহস্পাতিবার (২৩.০৪.২০) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রায় ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমান করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রায় ফার্মেসীর মালিক সমর রায়কে সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরণের অপরাধ করলে আপনাকে জরিমানাসহ জেল দেওয়া হবে।
উল্লেখ্য ওষুধের দাম বেশি নেওয়ার অপরাধে এর আগেও একাধিক বার রায় ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল