April 14, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজাপুরে সাপ্তাহিক হাট স্থগিত,সপ্তাহে ৫ দিন বসবে বাজার

এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি থেকে :

mostbet

প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম কমাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাঘড়ির হাট,বাইপাস বাজার,রাজাপুর বাজার সীমিত আকারে শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুত্রæবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত চালানোর সিদান্ত নিয়েছেন উপজেলা প্রসাশন।পরবর্তি নির্দেশ না দেয়া পযর্ন্ত রোববার ও বৃহস্পতিবার রাজাপুর সদরের কোথা ও কোন হাট বসবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ এপ্রিল বিকেল থেকে রাজাপুর সদরে গনপ্রচার চালানো হয়েছে।পূর্বের হাটের দিন ছাড়া সপ্তাহে ৫ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে নিয়মিত বাজার চলবে। মানুষের উপচেপড়া ভীড় কমাতে বাঘড়ির হাটে রবি ও বৃহস্পতিবার ছাড়া অন্য ৫ দিন বসবে কাঁচা বাজার, রাজাপুর বাজারে বসবে মাছ মাংস এবং সবজির বাজার বসবে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। বাইপাস মোড়ের কাঁচা বাজার বসবে রাজাপুর জেলখানার সামনের মাঠে।উল্লেখ্য – সপ্তাহের ৭ দিন কাঁচা বাজার, মাছ মাংস সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য একসাথে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যলয়ের মাঠে চলছিল। এখানে রাজাপুর ছাড়াও অন্য উপজেলা থেকে অনেক মানুষ আসা যাওয়া করতো সেই কারণে করোনা ভাইসার ছড়িয়ে পড়ার ঝুকি থাকতো। মানুষের ভীড় কমাতে আলোচনা সাপেক্ষ্যে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহন করেন। সেই সাথে করোনা বিস্তার রোধে উপজেলা নির্বাহি অফিসার মো: সোহাগ হাওলাদার সকলের সহযোগিতা কামনা করেছেন।

রাজাপুরে আড়ই লক্ষ টাকার অবৈধ জাল জব্দ !

এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি থেকে :

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় আড়ই লক্ষ টাকা মূল্যের অবৈধ ৫ টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহি অফিসার মো:সোহাগ হাওলাদার’র নেতৃত্বে ২২ এপ্রিল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত বিষখালি নদীতে অভিযান চালিয়ে ৫ টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপজেলা মৎস অফিসার মো:আবুল বাসার সহ অফিসের অন্যান্য কর্মচারি গন উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর