April 10, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড এলাকাবাসির

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

চট্টগ্রামের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি থাকায় চট্টগ্রামজুড়ে নিম্ন আয়ের মানুষ কার্যত কর্মহীন। জন সাধারণের সহযোগিতায় সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
জানা গেছে, সর্বপ্রথম ৪০ মেট্রিক টন চাল কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ শুরু করেন এবং সঠিকভাবে কাউন্সিলররা ত্রাণ বিতরণ করছে কিনা স্থানীয় সাংসদরা তাদের কাছে তালিকা ও চান কারা পাচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের চাল।।বেশ কয়েক ধাপ আসা ত্রাণ সামগ্রীগুলো কোথায় গেল তার কোন খদিস নেই।এই ওয়ার্ডে ২৯ হাজার ভোটার ও প্রায় ১০হাজার পরিবার রয়েছে,
এ নিয়ে ২৯নং ওয়ার্ড,জানা যাই এই এলাকায় সম্প্রতি বেশ কয়েকবার সরকারি ত্রাণ বিতরণ করেন। এতে এলাকার বেশকিছু নিরীহ মানুষ বাদ পড়ায় কাউন্সিলরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনেন এলাকাবাসী।তারা বলেন আমরা তার কাছে ত্রাণ চাইতে গিয়েছিলাম কিন্তু যতবার গিয়েছি ততবার তিনি ত্রাণ দেওয়া হয়ে গেছে বলে আমাদের তাড়িয়ে দেন।ঘটনার সত‍্যতা যাচাই করতে কথা হয় পশ্চিম মাদারবাড়ি নাজিম উদ্দিন লেইনের বাসিন্দা মোঃ আলী পিতা মৃত আবদুর সাত্তার মুনসি,ডিটি লাইন নাহার ভিলার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম পিতা :মোঃ বেলাল,গন কল‍্যান কলোনির বাসিন্দা রুজিনা আকতার পিতা :জয়নাল আবেদিনের সাথে তারা বলেন-আমরা না খেয়ে দিন কাঠাচ্ছি,সরকার ত্রান দেয় কিন্তু আমরা পায়না,যারা তার কাছের মানুষ তাদের বেছে বেছে ত্রাণ দিচ্ছেন,কিন্তু যারা অসহায় হত দরিদ্র তারা ত্রাণ পাচ্ছেন না বলে আরো অনেকেই অভিযোগ করেন।
এতে যেমন নগরজুড়ে ত্রাণের জন্য হাহাকার বাড়ছে, তেমনি ক্ষুণ্ন হচ্ছে সরকারের ভাবমূর্তিও।
অভিযোগের ব‍্যপারে ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের মুঠোফোনে বেশ কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
চসিকের ত্রাণ বিতরণের অনিয়ম দেখে এলাকাবাসী গন-মাধ‍্যমকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হলো,কোন মানুষ যেন অভুক্ত না থাকে কিন্তু তাদের
প্রশ্ন সরকারের দেয়া ভিবিন্ন ধাপে আসা ত্রান সামগ্রী গুলো কোথায় গেলো? এর দূর্যোগের সময় এখন একজন মানুষ আরেকজনের পাশে দাড়ানোর সময়,এখন সময় সবাই সবার জন্য এগিয়ে আসার,তারা আশা করেন ২৯ নং ওয়ার্ডের এই ত্রাণ জন‍্য হাহাকার জন প্রতিনিধিরা সুদৃষ্টি দিবেন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর