April 9, 2026, 4:41 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় আড্ডা দিতে নিষেধ করায় কৃষকের বাড়ীতে হামলা

কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

mostbet

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে যুবকদের আড্ডা দিতে নিষেধ করায় মো.সিরাজ শেখ নামে এক কৃষকের বাড়িতে হামলা চালায়।
ওই কৃষক এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।
জানা যায়,সিরাজের বাড়ীর পাশে নদীর ধারে একদল যুবক প্রতিনিয়ত আড্ডা দেয়।
এ বিষয়ে গত ১৮ এপ্রিল বিকালে সৌরভ মোল্যাসহ ৫/৬ জন যুবক আড্ডা দিতে আসলে দেশের চলমান করোনা ভাইরাস সমস্যার কথা চিন্তা করে ওই কৃষক আড্ডা দিতে নিষেধ করেন।
আড্ডার বাধা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী কওছার মোল্যা ও এমামুল মোল্যার হুকুমে লাঠিসোঠা দিয়ে ওই রাতে সৌরভসহ কতিপয় যুবকরা বাড়িঘর,দোকানঘর ও আসবারপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বলে সিরাজ শেখ সাংবাদিকদের বলেন।
এ বিষয়ে কওছার মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েেেছ সম্পূন্ন মিথ্যা ও ভিক্তিহীন। বরং আমাদের লোকজনের অহেতুক মারধর করছে।
থানা ওসি রেজাউল করিম বলেন, উভয় পক্ষ অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর