রাজশাহীতে মাদক বিরোধী অভিযান
রাজশাহী ব্যুরো

সম্প্রতি মহানগর রাজশাহীতে মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত রেখেছে মেট্রোপলিটন পুলিশ।জিরোটলারেন্সের ভিত্তিতে উর্দ্ধতন প্রশাসনের নির্দেশে এই অভিযান চলছে বলে জানা গেছে।এরই অংশ হিসেবে আজ দুপুর বেলা ওসি বোয়ালিয়া মো: আমান উল্লাহ’র নেতৃত্বে নগরীর শেখেরচক এলাকার কূখ্যাত মাদক সম্রাট মো:জিল্লুর সরদার এর বাড়িতে আকষ্মিক ও নিষ্ফল অভিযান চালায় পুলিশের একটি দল।
ওসি বোয়ালিয়া জানান,নগরীতে মাদক প্রবনতা লোপ পাওয়ায় আর এমপি’র পুলিশ কমিশনার জনাব মো:মাহবুবুর রহমান এর বিশেষ দিকনির্দেশনা তথা মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্সকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে জিল্লুর সরদার অন্যতম।মাদক ব্যবসার ইতিহাসে তার ও তার পরিবারবর্গের বিরুদ্ধে অসংখ্য মামলার নজির থানায় রয়েছে।পর্যায়ক্রমে ঢালাও গ্রেফতারের মাধ্যমেও আইনের ফাঁকগলে জামিনে মুক্তি পেয়ে এসে আবারো এই অবৈধ ব্যবসায় জড়িত হচ্ছে।স্পাই হিসেবে অত্র এলাকায় তার লোকজন থাকায় পুলিশের আগমনী বার্তা আগাম জানিয়ে দেওয়ায় আকষ্মিক ও অনেক কৌশল অভিযানেও মাদক সম্পৃক্তদের গ্রেফতারে ব্যর্থ হচ্ছে পুলিশ।এ অভিযানেও তার দালান বাড়ির মূল দরজা তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।তার পরিবারের কেউ উপস্থিত না থাকায় ভেতরে অনুপ্রবেশ বা গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।
অন্যদিকে,প্রশাসনের কঠোর অভিযানের মুখে চিহ্নিত সংখ্যালঘু মাদক ব্যবসায়ী কৌশল স্বরুপ ভ্রাম্যমান হিসেবে মাদক সরবরাহ করায় তাদেরকে গ্রেফতার করা সময়স্বাপেক্ষের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।উপরন্ত অধিকাংশরাই গ্রেফতার বলে জেল হাজতবাসে রয়েছে বলে জানান ওসি আমান উল্লাহ।