রিয়াজুল হক লিতু,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুরে সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উদ্যোগে দুঃস্থ শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ।
গতকাল ৭ ই এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সর কারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের এক দিনের বেতনের টাকা দিয়ে এই কলেজের দুঃস্থ শিক্ষার্থীদের পরিবার ও সোনামুখী গ্রামের দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সয়া বিন তেল, এবং গুড়া সাবান। ত্রান সামগ্রী বিতরণের সময় এই বলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সিদ্দিকী, উপাধ্যক্ষ রিপন কুমার সাহা, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সেনাবাহিনীর কর্মকর্তাবুন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ এপ্রিল ২০২০/ইকবাল