April 9, 2026, 7:50 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সৌদি ফুটবল প্রথমবার দেখবে নারী দর্শক

সৌদি ফুটবল প্রথমবার দেখবে নারী দর্শক

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ফুটবল ইতিহাসে প্রথমবার গ্যালারিতে দেখা যাবে নারী দর্শকদের।

বিবিসি জানায়, রাজধানী রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে গতকাল শুক্রবার সৌদি পেশাদার লীগের একটি ম্যাচ গ্যালারিতে বসে দেখবেন দেশটি নারীরা। স্থানীয় সময় বিকাল ৫টায় ওই ম্যাচে আল-আহলি মুখোমুখি হবে আল-বাতিনের। এ মাসে আরও দুইটি ফুটবল ম্যাচে নারী দর্শকদের দেখা যাবে। আজ শনিবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্পর্টস সিটিতে আল-হিলাল বনাম আল-ইতিহাদ এবং ১৮ জানুয়ারি পূর্বের নগরী দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহদ স্টেডিয়ামে আল-ইত্তেফাক বনাম আল-ফয়সালি ম্যাচে নারী দর্শকদের গ্যালারিতে স্বাগত জানানো হবে। এ উপলক্ষে ওই তিনটি স্টেডিয়ামে নারীদের বসার জন্য গ্যালারিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামের ক্যাফে ও রেস্তোরাঁতেও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় বিবিসি। সৌদি আরবের সমাজ ব্যবস্থার আধুনিকীকরণে ‘ভিশন ২০৩০’ প্রকল্প ঘোষণা করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এর অংশ হিসেবে সম্প্রতি সৌদি আরব সরকার নারীদের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া অন্যতম, এ বছর জুন থেকে যা কার্যকর হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর