April 10, 2026, 11:10 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রতিকি ছবি

কুয়াকাটায় দেয়াল চাপা পরে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী নিহত

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

কুয়াকাটার পাজ্ঞুপাড়া গ্রামে খেলতে গিয়ে দেয়াল চাপা পরে লিমা নামে এক শিশু নিহত হয়েছে। লিমা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পরে। তার বাবার নাম আলতাফ হোসেন মোল্লা। বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে এঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল খলিফার পাকের ঘরের নির্মানাধীণ দেয়ালের পাশে বসে লিমা সহ আরও দুইজন শিশু খেলছিল। এসময় হঠাৎ দেয়াল ভেঙ্গে পরে যায়। অন্যশিশুরা বেচেঁ গেলেও লিমা দেয়ালের নিচে চাপা পরে। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত্যু ঘোষলা করে।
এবিষয়ে সংশ্লিষ্ঠ ওয়র্ডের কাউন্সিলর আশ্রাফ আলী সিকদার জানান, সন্ধার পরে লিমাসহ আরো দুই শিশু খেলছিলো। এসময় পাকের ঘরের ওয়াল ভেঙ্গে পরে। দেয়ালের নিচে চাপাপরে ঘটনাস্থলেই লিমা মারা যায়।

প্রাইভেট ডিটেকটিভ/০১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর