April 13, 2026, 2:32 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নারায়ণগঞ্জ থেকে অপহৃত গৃহবধূ ঢাকায় উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে অপহৃত গৃহবধূ ঢাকায় উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের ছয় দিন পর সালমা খাতুন নামে এক গৃহবধূকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব সুলতানবাগ এলাকা থেকে অপহরণকারী মাহাবুব মিয়াকে গ্রেফতার করা হয়। মাহাবুবের স্বীকারোক্তি অনুযায়ী গৃহবধূ সালমাকে উদ্ধার করা হয়। সালমা উপজেলার তারাব পোড়াবাড়ি এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। গ্রেফতারকৃত মাহাবুব পিরোজপুর জেলার নেচারাবাদ থানার টিলতালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সালমাকে উদ্ধার ও অপহরণকারী মাহাবুবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। গৃহবধূর বাবা আবদুল হক জানান, তিন বছর আগে উপজেলার তারাব পোড়াবাড়ি এলাকার শাহ আলমের ছেলে শাহাদাতের সঙ্গে তার মেয়ে সালমার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সায়মন নামে এক সন্তানের জন্ম হয়। মেয়ের জামাই শাহাদাত স্থানীয় শবনম ভেজিটেবল ফেক্টরিতে চাকরি করে আসছে। শাহাদাতের সঙ্গে মাহাবুব নামে একজন চাকরি করে। চাকরির সুবাদে শাহাদাতের সঙ্গে মাহাবুবের সুসম্পর্ক গড়ে উঠে। সুসম্পর্কের কারণে শাহাদাতের অনুপস্থিতিতে মাহাবুব তার বাড়ি গিয়ে সালমাকে কুপ্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। এসবে রাজি না হওয়ায় তাকে অপহরণসহ প্রাণনাশের হুমকি দিতো মাহাবুব। সালমা বিষয়টি জামাই শাহাদাতকে জানান। এরপর শাহাদাত বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে মাহাবুব ক্ষিপ্ত হয়ে উঠে। এ ধরনের হুমকির পর সালমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় শাহাদাত। ৬ জানুয়ারি বিকেলে সালমা বাপের বাড়ির উঠানে ঘোরাফেরা করছিলেন। এ সময় মাহাবুবসহ অজ্ঞাত তিন থেকে চারজন দুর্বৃত্ত এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আবদুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। অপহরণকারী মাহাবুবকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর