March 23, 2026, 12:14 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গাইবান্ধায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়িসহ স্কুল ভবন বিধ্বস্ত

গাইবান্ধায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়িসহ স্কুল ভবন বিধ্বস্ত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুরে এক আকস্মিক ঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বোয়ালী ইউনিয়নের ৩, ৫ ও ৭নং ওয়ার্ডের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। ঝড়ে ওইসব এলাকার বসতবাড়ি গাছপালা ও স্কুল ভবনের ব্যাপক ক্ষতিসাধিত হয়। সরেজমিনে দেখা গেছে ঝড়ে থানসিংহপুর সাহেব উল্যা সরকার উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের বারান্দার টিনের চালা উড়ে গিয়ে ৫০ গজ দূরে মানুষের বাড়ির উঠোন ও গাছের ডালে ঝুলে আছে।
অপরদিকে একই এলাকার সরবেশ আলী নামের এক দরিদ্র কামার শ্রমিকের একমাত্র বসতভিটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বর্তমানে সে খোলা আকাশের নিচে দিশেহারা হয়ে পড়েছে। অন্যদিনেক ঘাঘট নদী সংলগ্ন কামরুল ইসলাম নামের এক দোকানির মালামালসহ দোকান ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এব্যাপারে বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মাজেদ খান আব্দুল্যাহ বলেন, শুক্রবার সন্ধ্যায় তার ইউনিয়নের ৩, ৫ ও ৭নং ওয়ার্ডের উপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ওইসব ওয়ার্ডের একটি উচ্চ বিদ্যালয়সহ ১৫টি বসতভিটা, বেশকিছু গাছপালা উপড়ে বিধ্বস্ত হয়। এতে প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর