April 13, 2026, 4:59 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিলেটে তানিম খুনের ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা।

সিলেটে তানিম  খুনের ঘটনায় ২৯ জনকে আসামি  করে মামলা।

mostbet

সিলেট অফিস

সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনার মামলা হয়েছে। জানাযায়  বুধবার রাত ১২টার দিকে নিহত তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছে- ছাত্রলীগ আজাদ গ্রুপের জয়নাল আবেদীন ডায়মন্ড, সাদিকুর রহমান আজলা, রুহেল আহমদসহ ২৯জন। এরমধ্যে পুলিশ ডায়মন্ড ও রুহেলকে গত সোমবার তানিম হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক করে কারাগারে প্রেরণ করে।

এসএমপির শাহপরাণ থানার ওসি আকতার হোসেন বলেন, নিহত ছাত্রলীগ কর্মী তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯জনকে আসামি করে বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

আসামিদেরকে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশে অনিহা প্রকাশ করেন তিনি। ওসি আরো বলেন, ঘটনার পর তানিমের পরিবারের কেউই থানায় অভিযোগ না করায় মামলাটি নথিভুক্ত করতে বিলম্ব হয়।

উল্লেখ্য, গত রোববার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে গলায় ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী তানিমকে। নিহত তানিম সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামে। তার পিতার নাম ইসরাইল খান। তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী ছিলেন। এ ঘটনার জন্য কাউন্সিলর আজাদ গ্রুপ ছাত্রলীগকে দায়ী করেছে তানিমের সহকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর