April 13, 2026, 1:04 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউপি আ’লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিনকে ইয়াবাহসহ গ্রেফতার করেছেন র‌্যাব-১২

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউপি আ’লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিনকে ইয়াবাহসহ গ্রেফতার করেছেন র‌্যাব-১২
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

গত ১১ জানুয়ারী ২০১৮ ইং তারিখে বৃহস্পতিবার সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা সলঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাহসহ হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে জানা গেছে,গত ১১ জানুয়ারী ২০১৮ ইং তারিখ বৃহস্পতিবার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবাহসহ নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাসির উদ্দিন দাদনপুর গ্রামের দশের আলী প্রামানিকের সন্তান। তিনি সলঙ্গা থানার বাংলাদেশ আওয়ামীলীগের হাটিকুমরুল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক। র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূএে জানা গেছে,গোপন সংবাদের ভিক্তিতে হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামে নাসির উদ্দিনের বাড়ীতে বিশেষ অভিযান চালায় র‌্যাব-১২। এ সময় ২০০ পিচ ইয়াবাহ,একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকাসহ নাসির উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর