April 13, 2026, 5:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আমার চুক্তির কোনো মানে নেই রিয়ালে: জিদান

আমার চুক্তির কোনো মানে নেই রিয়ালে: জিদান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

কোপা দেল রের ফিরতি লেগে দ্বিতীয় সারির দল নুমানসিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্র করার পর কোচ জিনেদিন জিদান সান্তিয়াগা বের্নাবেউয়ে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

নিজেদের মাঠে বুধবার রাতে দুই বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটির শেষ আটে উঠেছে তারা।

প্রতিযোগিতাটিতে এর আগের রাউন্ডে নিজেদের মাঠে ফিরতি লেগে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। ওইবারও প্রথম লেগে এগিয়ে থাকায় শেষ ষোলোয় উঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

এবারের লা লিগায় ভালো অবস্থায় নেই রিয়াল। শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে লিগে গত মাসে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারের পর গত রোববার সেল্তা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে মাদ্রিদের দলটি।

গত সেপ্টেম্বরে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করা জিদান বলেন, “আমি এখন ম্যাচ ধরে ধরে, বছর ধরে ধরে এগুচ্ছি। আমি সামনের দুই-তিন বছর ভাবতে পারছি না। কারণ, আমি জানি ব্যাপারটা এখানে কেমন। যদিও আমার একটা চুক্তি আছে, যেটার কোনো মানে নেই।”

Share Button

     এ জাতীয় আরো খবর