April 7, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আঁখি-মনিকাদের প্রস্তুতি বৃহস্পতিবার শুরু

আঁখি-মনিকাদের প্রস্তুতি বৃহস্পতিবার শুরু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত মাসে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জয়ী মেয়েদের সবচেয়ে বড় প্রাপ্তি দেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা। শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত আঁখি-তহুরা-মনিকাদের সামনে নতুন বছরে কঠিন চ্যালেঞ্জ। তারই প্রস্তুতি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। ২০১৮ সালে ব্যস্ত সময় কাটবে মেয়েদের। আটটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে তারা। এর মধ্যে এপ্রিলে থাইল্যান্ডে ফুটসাল আর আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হবে তাদের জন্য নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বছর জুড়ে মেয়েদের আবাসিক ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে, যার মধ্যে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনও আছেন। নিজে অনুশীলনের পাশাপাশি জুনিয়রদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবিনা। আজ বৃহস্পতিবার থেকে দুবেলাই অনুশীলন হবে।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনবলেছেন, ‘এ বছর মেয়েদের সামনে ব্যস্ত সূচি। আমরা ক্যাম্পে ৩৫ জন খেলোয়াড়কে ডেকেছি। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে সব প্রতিযোগিতায় খেলানো হবে। সামনে হংকংয়ে চার জাঁতি টুর্নামেন্ট আছে, এরপর এএফসি, সাফ আর এশিয়াড। সব প্রতিযোগিতায় আমরা ভালো খেলতে চাই।’

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর