-
- সারাদেশে
- মাধবপুরে শিশু অপহরণ : মুক্তিপণ না পেয়ে হত্যা
- আপডেট সময় January, 11, 2018, 6:30 pm
- 288 বার পড়া হয়েছে
মাধবপুরে শিশু অপহরণ : মুক্তিপণ না পেয়ে হত্যা
সিলেট অফিসঃ

মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে শাহ পরান (৭) নামে এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি ডুবা থেকে ওই স্কুল ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।
শাহ পরান উপজেলার শিবজয়নগর গ্রামের ব্যবসায়ী সাবাশ আলীর ছেলে এবং বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বাড়ির পাশের একটি দোকানের সামন থেকে নিখোঁজ হয় শাহ পরান।
পরদিন তার বাবা সাবাশ আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর একদিন পর অপহরণকারীরা তার বাবার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করে।
এ ব্যাপারে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু আহমেদ জানান, এ ঘটনায় মঙ্গলবার শিবজয়নগর গ্রামের তাউছ মিয়ার ছেলে জালাল মিয়াকে (২৫) মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
এ জাতীয় আরো খবর