April 8, 2026, 2:35 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট পাচ্ছেন প্রণব মুখার্জি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট পাচ্ছেন প্রণব মুখার্জি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক অবদান ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে। রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, আগামি ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং তাকে সম্মানসূচক এ ডিগ্রির স্মারক তুলে দেওয়া হবে। একইদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন প্রণব। ওইদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতিকে নগরের স্মারক চাবি তুলে দেওয়ার আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। এ বিষয়ে ভারতের দূতাবাসকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা জানিয়েছেন। দূতাবাস এ বিষয়ে দিল্লির অনুমোদনের অপেক্ষায় আছে। যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি, তাই ওঁর সফরসূচি দিল্লি থেকে চূড়ান্ত করা হয়। অনুমোদন পেলে আমরা তার হাতে নগরের চাবি তুলে দিয়ে সম্মান জানাতে চাই। ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখার্জি।তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর